শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন কেনাকাটা আরও সহজ করতে চ্যাটজিপিটিতে নতুন এআই চালিত ফিচার ‘শপিং রিসার্চ’

অনলাইন কেনাকাটা আরও সহজ করতে ‘শপিং রিসার্চ’ নামে নতুন একটি এআই–চালিত ফিচার উন্মোচন করেছে ওপেনএআই। চ্যাটজিপিটিতে চালু হওয়া এই টুলটি বিনা মূল্যের ব্যবহারকারী থেকে শুরু করে পেইড গ্রাহক—সবাই ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই জানায়, শুধু প্রয়োজনীয় তথ্য জানালে চ্যাটজিপিটি কয়েকটি প্রশ্ন করে ওয়েব থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করবে এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী উপযুক্ত পণ্যের তালিকা সাজিয়ে দেবে। ফিচারটি জিপিটি–ফাইভ মিনি মডেলের বিশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে, যা শপিং সংক্রান্ত কাজে আলাদা করে প্রশিক্ষিত। প্রতিষ্ঠানটির দাবি, আগের তুলনায় এখন এটি দ্বিগুণের বেশি নির্ভুলভাবে ব্যবহারকারীর চাহিদার সঙ্গে মিল রেখে পণ্য সাজেস্ট করতে পারে।

অনলাইন বাজারে প্রতিযোগিতা বাড়ার সময়েই টুলটি এসেছে। অ্যামাজন তাদের এআই–চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট ‘রুফাস’-এ নতুন সুবিধা যুক্ত করেছে, পাশাপাশি গুগলও স্থানীয় দোকানের দাম ও স্টক যাচাইয়ের টুল চালু করেছে। তবে ওপেনএআই বলছে, তারা নির্দিষ্ট কোনো দোকান নয় বরং পুরো ওয়েব থেকে তথ্য নিয়ে নিরপেক্ষ সাজেশন দেয়। বর্তমানে অ্যামাজনের পণ্যের তালিকা সরাসরি দেখানো না হলেও চাইলে ব্যবহারকারী নিজে যাচাই করতে পারবেন।

চ্যাটজিপিটিতে প্রতিদিন প্রায় ৫ কোটি শপিং–সংক্রান্ত প্রশ্ন আসে। বিশেষজ্ঞদের মতে, ওপেনএআই–এর নতুন ফিচারটি অনলাইন কেনাকাটায় এআই–ভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র করবে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়