শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষকদের মতে চুল পাকা বার্ধক্য নয়, ক্যান্সার প্রতিরোধের প্রাকৃতিক সংকেত

আমরা সাধারণত চুল পাকা মানেই বার্ধক্য বা দুশ্চিন্তার ফল বলে মনে করি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, চুল পাকা আসলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থারই এক প্রাকৃতিক লক্ষণ!

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, আমাদের চুলের ফলিকলে থাকা কিছু কোষ (সেল) যখন ক্ষতিগ্রস্ত হয় বা ক্যান্সার হওয়ার ঝুঁকিতে পড়ে, তখন শরীর সেই কোষগুলোকে নিজেই ধ্বংস করে ফেলে। এটি এক ধরনের “সেল প্রোটেকশন প্রসেস”—যার লক্ষ্য শরীরকে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকে রক্ষা করা।

তবে এই প্রতিরোধ প্রক্রিয়ায় এক পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে—যে কোষগুলো চুলের রং তৈরি করে (পিগমেন্ট উৎপাদক সেল), সেগুলিও ধ্বংস হয়ে যায়। ফলে চুল হারায় তার প্রাকৃতিক রং এবং হয়ে যায় ধূসর বা সাদা।

গবেষকদের মতে, এটি একপ্রকার “দ্বিমুখী প্রতিক্রিয়া” (trade-off) — একদিকে চুলের রং হারানো, অন্যদিকে শরীরের বিপজ্জনক কোষ ধ্বংস করে নিজেকে সুরক্ষিত রাখা।

অর্থাৎ, চুল পাকা মানেই শরীর কাজ করছে—নিজেকে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার জন্য!

তাই পরের বার আয়নায় সাদা চুল দেখলে ভয় নয়, একটু গর্বও করতে পারেন—এটা হতে পারে আপনার শরীরের এক প্রাকৃতিক আত্মরক্ষার সংকেত!

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়