শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

দ্য ডেইলি ক্যাম্পাস: ভ্রমণে নেটওয়ার্ক না থাকা বা মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েন, বিশেষ করে অপরিচিত এলাকায় দিকনির্দেশনার প্রয়োজন হলে। তবে অনেক ব্যবহারকারীই জানেন না, গুগল ম্যাপ অফলাইনেও কাজ করে—শুধু আগে থেকে সংশ্লিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখতে হবে।

গুগলের এই জনপ্রিয় অ্যাপ এখন পুরো বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শহর–গ্রাম–দুর্গম যেখানেই যান না কেন, একবার ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই পাওয়া যাবে নেভিগেশন, রুট, রাস্তার নাম, ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানের তথ্য।

কীভাবে ব্যবহার করবেন অফলাইন গুগল ম্যাপ? অফলাইনে ম্যাপ ব্যবহার করতে যা করতে হবে—

*গুগল ম্যাপ অ্যাপ খুলে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
*সেখানে Offline maps অপশন নির্বাচন করুন।
*এরপর Select your own map–এ গিয়ে যেই এলাকার মানচিত্র প্রয়োজন সেটি নির্বাচন করুন।
*শেষে Download বাটনে ট্যাপ করলেই ডাউনলোড শুরু হবে।

একবার ডাউনলোড করা হলে মোবাইল ডেটা বা ওয়াই–ফাই বন্ধ থাকলেও নির্দিষ্ট এলাকার রুট দেখা যাবে এবং নেভিগেশন ব্যবহার করা যাবে। এমনকি সার্চ বারের মাধ্যমে লোকেশনও খুঁজে পাওয়া যাবে।

যা অফলাইনে পাওয়া যাবে না

অফলাইন ম্যাপে রিয়েল–টাইম ট্রাফিক তথ্য, হাঁটা বা সাইকেল চলাচলের নির্দেশনা এবং বিকল্প রুট দেখায় না। তবে গাড়ি চলাচলের মূল রুট সহজেই ব্যবহার করা যায়।

ম্যাপের মেয়াদ ১৫ দিন

ডাউনলোড করা অফলাইন ম্যাপের একটি মেয়াদ থাকে। সাধারণত ১৫ দিনের মধ্যে এটি এক্সপায়ার হয়ে যায়। তবে ডিভাইস ওয়াই–ফাইতে যুক্ত থাকলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

অপরিচিত বা নেটওয়ার্কবিহীন এলাকায় যাত্রার আগে প্রয়োজনীয় স্থানগুলোর অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখলে যেকোনো পরিস্থিতিতেই দিকনির্দেশনা পেতে আর সমস্যা হবে না।

সূত্র: গুগল হেল্প

  • সর্বশেষ
  • জনপ্রিয়