শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার ফোন কত পুরনো? সহজ কয়েক ধাপেই জানুন স্মার্টফোনের প্রকৃত বয়স

আপনার স্মার্টফোনটি ঠিক কবে কিনেছিলেন তা হয়তো মনে নেই। কিংবা আপনি জানতে চান—ফোনটির প্রকৃত বয়স কত? আসলে খুব সহজ কিছু উপায়ে জানা যায় আপনার ব্যবহৃত ফোনটি কত পুরনো। প্যাকেজিং থেকে শুরু করে সেটিংস, থার্ড-পার্টি অ্যাপ বা ম্যানুফ্যাকচারিং কোড—সব মাধ্যমেই জানা সম্ভব ফোনের বয়স।

রিটেল বক্স থেকেই মিলবে তথ্য

স্মার্টফোনের বয়স জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ফোনের রিটেল বক্স দেখা। বক্সের পেছনে সাধারণত ম্যানুফ্যাকচারিং ডেট বা তৈরি হওয়ার তারিখ লেখা থাকে। সেখান থেকেই সহজে বোঝা যায় ফোনটি কত পুরনো। তবে বক্স হারিয়ে গেলে বিকল্প পদ্ধতিও রয়েছে।

সেটিংস মেনুতেও লুকানো থাকে তারিখ

ফোনের Settings > About Phone সেকশনে গেলেই পাওয়া যায় ম্যানুফ্যাকচারিং ডেট সংক্রান্ত তথ্য। যদিও বিভিন্ন ব্র্যান্ডে এই অপশনটি ভিন্ন স্থানে থাকতে পারে, তাই সেটিংস ভালোভাবে খুঁজে দেখা প্রয়োজন।

অনলাইন অর্ডার ইতিহাসেও সূত্র

যদি ফোনটি ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনা হয়, তাহলে সেই প্ল্যাটফর্মে লগইন করে Order History থেকে ডেলিভারি তারিখ দেখা যেতে পারে। এতে ফোনটি কবে তৈরি ও সরবরাহ করা হয়েছিল, তার আনুমানিক ধারণা পাওয়া যায়।

থার্ড-পার্টি অ্যাপের সাহায্য

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে গুগল প্লে স্টোর থেকে Phone Info নামের একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপের Device > First Seen অপশনে ফোনের প্রথম ব্যবহার বা তৈরি হওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে

আরেকটি উপায় হলো ফোনের ডায়ালারে নির্দিষ্ট কোড ডায়াল করা। এর মাধ্যমে সার্ভিস মেনু খুলে ম্যানুফ্যাকচারিং ডেট জানা সম্ভব। যেমন— *#197328640#* *#*#197328640#*#* *#0000#

তবে এই কোড সব ফোন মডেলে কাজ নাও করতে পারে।

গুগলেও মিলবে ধারণা

সবশেষে, ফোনের বয়স জানতে গুগলে ফোনের মডেল নাম সার্চ করলেই পাওয়া যাবে অফিসিয়াল লঞ্চ ডেট। সেখান থেকে ফোনটি কবে তৈরি হয়েছিল বা বাজারে এসেছিল, তার একটি ধারণা পাওয়া যাবে।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়