শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র দুই মিনিটে ফ্রি করুন Gmail এর স্পেস, জেনে নিন সহজ উপায়

অনেকেই জানেন না, Gmail এর অপ্রয়োজনীয় মেইল ও ফাইলগুলোই মূলত স্টোরেজ ভরে দেয়। ফলে গুরুত্বপূর্ণ ইমেইল আসতে সমস্যা হয়। অথচ কয়েকটি সহজ উপায় জানলেই মাত্র দুই মিনিটে ফ্রি করা সম্ভব Gmail এর স্পেস। জেনে নিন করণীয়—

১. Unsubscribe করুন অবাঞ্ছিত ইমেইল
যেসব ওয়েবসাইট বা কোম্পানি থেকে প্রতিদিন ইমেইল পাচ্ছেন, সেগুলো বন্ধ করুন। ইমেইলের নিচে থাকা Unsubscribe বাটনে ক্লিক করলেই আর আসবে না। চাইলে Gmail এর সার্চ বারে গিয়েও খুঁজে বের করতে পারেন।

২. Promotions ও Social ট্যাব খালি করুন
Gmail এ গিয়ে আলাদা Promotions ও Social ট্যাব খুলুন। সব ইমেইল সিলেক্ট করে একসাথে ডিলিট করে ফেলুন। এতে প্রচুর জায়গা খালি হবে।

৩. বড় ফাইল মুছে ফেলুন

সার্চ বারে লিখুন— has:attachment larger:10M
তাহলেই ১০MB এর বেশি আকারের ফাইলগুলো বের হয়ে আসবে। প্রয়োজনহীনগুলো মুছে দিন।

৪. Spam ও Trash খালি করুন
অনেক সময় হাজারো মেইল জমে থাকে Spam ও Trash-এ। এগুলো খালি করলে উল্লেখযোগ্য পরিমাণ স্পেস ফ্রি হবে।

৫. Google One Storage চেক করুন
কোন অ্যাপ কত জায়গা নিচ্ছে তা দেখতে ভিজিট করুন:
? one.google.com/storage

৬. Google Photos ও Drive ম্যানেজ করুন
Gmail এর স্টোরেজ শুধু ইমেইল নয়, Google Photos ও Google Drive এর সাথেও শেয়ার্ড। তাই সেখানে থাকা ডুপ্লিকেট ছবি, ভিডিও বা পুরোনো ডকুমেন্ট মুছে ফেলা জরুরি।

৭. “Clean Email” বা “Unroll.me” টুল ব্যবহার করুন
এই ধরনের টুলগুলো আপনার ইমেইল স্ক্যান করে দ্রুত পুরোনো, ডুপ্লিকেট বা সাবস্ক্রিপশন ইমেইল এক ক্লিকে মুছে ফেলতে সাহায্য করে।

৮. Gmail Storage Management টুল ব্যবহার করুন
Google এর নিজস্ব Storage Manager (one.google.com/storage/management) ব্যবহার করলে সহজেই দেখা যায় কোন ফাইল বা ইমেইল বেশি জায়গা নিচ্ছে, সেখান থেকেই সরাসরি ডিলিট করা যায়।

বিশেষজ্ঞদের মতে, মাসে অন্তত একবার এই ধাপগুলো অনুসরণ করলে Gmail কখনোই অযথা স্পেস পূর্ণ হয়ে যাবে না।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়