শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৬০ শতাংশ মোবাইল ফোন অবৈধ পথে আসছে, জানুন আপনার ফোনের অবস্থা

দেশের বাজারে প্রায় ৬০ শতাংশ মোবাইল ফোন অবৈধ পথে আমদানি হচ্ছে। ফলে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)।

সংগঠনটি জানায়, অবৈধ ফোন ব্যবসায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উৎপাদকরা, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এ পরিস্থিতি নিরসনে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানায় এমআইওবি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করা গেলে সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার হওয়া সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং আগামী ১৬ ডিসেম্বর আগে ব্যবহৃত ফোন আলাদাভাবে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই।

বিটিআরসির নির্দেশনা মোতাবেক ব্যবহারকারীরা বাড়ি বসেই সহজে জানতে পারবেন তাদের ফোন বৈধ কি না।

যাচাইয় করার ধাপগুলো হলো―

*মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। *আভ্যন্তরীণ বক্স খুললেই হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান। *কয়েক মুহূর্তের মধ্যে ফিরতি মেসেজে আপনার ডিভাইসের হালনাগাদ নিবন্ধন পরিস্থিতি জানানো হবে।

অতিরিক্তভাবে বরাদ্দ করা সেবা নেওয়া যাবে বিটিআরসির সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd অথবা আপনার মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার।

বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, ফোন কেনার সময় বিক্রেতার কাগজপত্র, IMEI নম্বর মিলছে কি না এবং ফোনটি আসল কি না, নিশ্চিত করা অপরিহার্য। নকল বা ক্লোন ডিভাইসের কারণে ভবিষ্যতে নেটওয়ার্ক সংযোগ বন্ধসহ সরকারি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারেন ব্যবহারকারীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়