শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে কেউ আপনার ফেসবুক প্রোফাইল দেখছে কিনা, যেভাবে শনাক্ত করবেন

অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছে। বন্ধুদের লাইক বা কমেন্ট না থাকলেও কেউ নিয়মিত আপনার ছবি, স্ট্যাটাস বা প্রোফাইল পরিদর্শন করতে পারে। বাজারে কিছু অ্যাপ পাওয়া যায় যা প্রোফাইল ভিজিটর দেখানোর দাবি করে, কিন্তু এসব অ্যাপ সবসময় নির্ভরযোগ্য নয়। এছাড়া ব্যবহার করলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা থাকে।

ফেসবুকের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে আপনি নিরাপদভাবে জানতে পারেন কে আপনার প্রোফাইল দেখেছে। সহজ ধাপগুলো হলো—

• ফেসবুকে লগইন করুন।

• আপনার টাইমলাইনে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করে ‘View Page Source’ সিলেক্ট করুন।

• নতুন একটি কোডভর্তি পেজ খুলবে। সেখানে ভয়ের কিছু নেই।

• পেজে Ctrl + F চাপুন এবং সার্চবক্সে লিখুন InitialChatFriendsList।

• এর পাশে থাকা নম্বরগুলো হলো সেই ব্যবহারকারীদের ফেসবুক আইডি যারা আপনার প্রোফাইল দেখেছে।

• প্রতিটি আইডি দিয়ে ‘facebook.com/আইডি নম্বর’ টাইপ করলে সেই প্রোফাইলটি দেখা যাবে।

তালিকার প্রথম আইডি যিনি থাকবেন, তিনি আপনার প্রোফাইল সবচেয়ে বেশি দেখেছেন। শেষের আইডি যিনি থাকবেন, তিনি সবচেয়ে কম ভিজিট করেছেন।

এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই জানতে পারবেন, কে কতবার আপনার প্রোফাইল দেখেছে এবং প্রোফাইল ভিজিট সম্পর্কে সচেতন থাকতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়