শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধের মুখে অবৈধ ফোন! আপনার ফোনটি কি বৈধ, যেভাবে জানবেন

হাতবদল হওয়া একটি স্মার্টফোন কেনার আগে কি কখনও আপনার মনে প্রশ্ন জেগেছে যে, ফোনটি বৈধ নাকি অবৈধ? নতুন হোক বা পুরোনো, আজকাল বাজার ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই (IMEI) যুক্ত মোবাইল ফোনে।

এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তেমনি দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নেয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও।

কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে। শুধু একটি এসএমএস বা অনলাইন চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল ডেটাবেজে নিবন্ধিত আছে কি না। চলুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া।
 
এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি

ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।

ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।

ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।
 

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি

বিটিআরসির ওয়েবসাইটে https://neir.btrc.gov.bd/  গিয়ে ‘Verify IMEI’ অপশনে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।


অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে
 
বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।
 

গ্রাহকদের পরামর্শ

বিটিআরসি পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই মিলিয়ে দেখা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়