শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক রিলসে ভিডিও প্লেব্যাক আরও স্মুথ করতে নতুন আপডেট আনছে মেটা

রয়টার্স, দ্য ভার্জ : ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুক রিলসে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। এরই মধ্যে ফেসবুকের ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ বা আধেয় সুপারিশ প্রযুক্তি আধুনিক করা হয়েছে। 

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী নতুন ও প্রাসঙ্গিক রিলস আরও সহজে দেখতে পাবেন।প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মেটা এখন ভিডিওনির্ভর আধেয়কে অগ্রাধিকার দিচ্ছে এবং এই ধারাতেই ফেসবুক ধীরে ধীরে টিকটকের আদলে পরিবর্তিত হচ্ছে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকে ফিরে যেতে আগ্রহী। সেই লক্ষ্যেই ফেসবুককে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে এ বছর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনার ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারবে বলে মেটা মনে করছে।

মেটার তথ্যমতে, ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক সব ভিডিও দেখতে পারেন, সে জন্য ফেসবুকে এখন একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এই নতুন সুবিধায় ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। 

ব্যবহারকারী চাইলে ওই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে প্রাইভেট চ্যাটে আলাপ শুরু করতে পারবেন। এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের মূল অভিজ্ঞতার অংশ এবং তারা এই পরিচিত অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যেতেই 'বাবল' এর মতো নতুন ফিচার তৈরি করছে। মেটার দাবি, এরই মধ্যে ফেসবুকের র‌্যাঙ্কিং অ্যালগরিদম উন্নত করার ফলে ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বেড়েছে। অনুবাদ: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়