শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা বিঘ্ন, তদন্ত চলছে

সারাবিশ্বে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিঘ্ন হওয়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ইলন মাস্কের সংস্থার সেবা বিভ্রাটের খবর ছড়িয়েছে বৈশ্বিক গণমাধ্যমে। অন্যদিকে, ডাউন ডিটেক্টর ছাড়াও কয়েকটি গবেষণা সাইটে পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর ছড়িয়েছেন স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট গ্রাহকরা। সামাজিক মাধ্যমে খবরটি যেন ভাইরাল হয়েছে।

ইন্টারনেট পরিষেবায় সমস্যার কথা স্বীকার করেছে স্টারলিংক। সংস্থার সূত্রে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে স্টারলিংক পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আমাদের কারিগরি বিভাগ বিষয়টি নিয়ে বিশদ অনুসন্ধান করছে। তবে কী থেকে এমন জটিল সমস্যার সৃষ্টি হয়েছে? কেন হয়েছে? এসব প্রশ্নের সদুত্তরে সংস্থাটি বিশেষ কিছুই জানায়নি।

জানা গেছে, স্টারলিংকের পরিষেবা নিয়ে সমস্যা সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। ডাউন ডিটেক্টর গবেষণা সংস্থার কাছে ৫০ হাজারের বেশি গ্রাহক বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। পরিষেবা বিঘ্নিত ৪০ শতাংশ গ্রাহক টোটাল ব্ল্যাকআউটের কথা বলেছেন। বাকি ৬০ শতাংশ ভুক্তভোগী গ্রাহক পরিষেবায় কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেছেন।

ডাউন ডিটেক্টর প্রকাশিত তথ্য বলছে, শিকাগো, ডালাস, হিউস্টন, আটলান্টা, সিয়াটল, অ্যারিজোনা, উটাহ, নিউ জার্সি, নেভাদার মতো যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে পরিষেবা বিঘ্নিত হয়েছে। ঘটনাটি গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

ইতোমধ্যে ইলন মাস্কের সংস্থা স্টারলিংক বিশ্বের শতাধিক দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছে। সাধারণত লো-আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়।

বিশ্বের কয়েকটি দুর্গম আর প্রত্যন্ত অঞ্চলে এমন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করার কারণে সংস্থাটি সারাবিশ্বেই বিশেষ পরিচিতি ও আস্থা অর্জন করেছে। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়