শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট

মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা আজুর গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতির সমস্যার মুখোমুখি হতে পারেন। লোহিত সাগরে একাধিক সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য হয়ে যাওয়া ইন্টারনেট ট্র্যাফিক রুটে এই ব্যাঘাত ঘটছে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা কোনো সমস্যায় পড়ছেন না।

মাইক্রোসফট বলেছে, “আমরা আশা করছি, কিছু ট্র্যাফিক রুটে লেটেন্সি বা বিলম্ব কিছুটা বাড়বে। তবে যেসব রুট মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যায় না, সেগুলোতে কোনো প্রভাব পড়বে না। আমরা প্রতিদিনের আপডেট জানাবো, পরিস্থিতি পরিবর্তন হলে আরও আগে জানানো হবে।”

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, ইতোমধ্যেই বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে দিয়েছে। ফলে সম্পূর্ণ সেবা বন্ধ না হয়ে কেবল ধীরগতির সমস্যা দেখা দিচ্ছে।

প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগর হয়ে যাওয়া সমুদ্রের নিচের ক্যাবল বিশ্বব্যাপী ইন্টারনেট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলে একাধিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু মাইক্রোসফট নয়, অন্যান্য সেবাও প্রভাবিত হতে পারে।

উল্লেখ্য, আজুর হলো মাইক্রোসফটের প্রধান ক্লাউড সেবা। যা অ্যামাজনের এডব্লিউএস-এর পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। উৎস:Dhakapost

  • সর্বশেষ
  • জনপ্রিয়