শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫০ বছর পর মিলল লেক মিশিগানে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দেড়শ বছরেরও বেশি সময় আগে ভয়াবহ ঝড়ে ডুবে যাওয়া একটি বিলাসবহুল জাহাজের খোঁজ মিলেছে। জাহাজটির নাম ছিল লাক লা বেল। এটি ১৮৭২ সালে যুক্তরাষ্ট্রের লেক মিশিগানে ডুবে যায়। ওই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়।

সম্প্রতি জাহাজ অনুসন্ধানকারী একটি দল লেকের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। খবরটি জানিয়েছে নিউজউইক ও অ্যাসোসিয়েটেড প্রেস।

‘শিপরেক ওয়ার্ল্ড’ নামের একটি সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ইলিনয়ের অভিজ্ঞ অনুসন্ধানকারী পল এহর্নের নেতৃত্বে ২০২২ সালের অক্টোবরে জাহাজটি শনাক্ত করা হয়। এটি উইসকনসিন অঙ্গরাজ্যের রেসিন ও কেনোশা এলাকার মাঝামাঝি, উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে পাওয়া গেছে।

পল এহর্ন ১৯৬৫ সাল থেকে এই জাহাজের খোঁজ করছিলেন। প্রায় ৬০ বছরের চেষ্টার পর তিনি সফল হন। এটি তার ১৫তম জাহাজডুবি খুঁজে পাওয়ার ঘটনা। খোঁজ পাওয়ার পর দলটি জাহাজের একটি থ্রিডি ভিডিও মডেল তৈরি করতে সময় নেয়। তাই খবর প্রকাশে কিছুটা দেরি হয়।

ইতিহাস বলছে, ১৮৭২ সালের ১৩ অক্টোবর রাতে জাহাজটি মিলওয়াকি থেকে গ্র্যান্ড হ্যাভেনের উদ্দেশ্যে যাত্রা করে। এতে ৫৩ জন যাত্রী ও কর্মী ছিলেন। জাহাজে বার্লি, মাংস, আটা ও মদসহ নানা পণ্য ছিল। যাত্রার দুই ঘণ্টা পর প্রবল ঝড়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। ক্যাপ্টেন জাহাজ ঘুরিয়ে ফিরতে চান। কিন্তু ঢেউ বাড়তে থাকে, বয়লার বন্ধ হয়ে যায়। ভোরের দিকে লাইফবোট নামানো হয়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি পেছনের দিক থেকে ডুবে যায়।

একটি লাইফবোট উল্টে গিয়ে আটজন মারা যান। অন্য লাইফবোটগুলো নিরাপদে তীরে পৌঁছে।

বর্তমানে জাহাজটির বাইরের অংশ কোয়াগা মাসেল (এক ধরনের ক্ষতিকর ঝিনুক) দিয়ে ঢাকা। উপরের কেবিন নষ্ট হয়ে গেছে। তবে মূল কাঠামো এখনো বেশ অক্ষত রয়েছে। গবেষকদের মতে, গ্রেট লেকস এলাকায় এমন হাজার হাজার জাহাজডুবির ঘটনা আছে, যার অনেকগুলো এখনো অজানা রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়