শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যকুমার যাদব‌কে ঘিরে জল্পনা, হার্দিক পা‌ন্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও ভাবনায় মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সে সূর্যকুমার যাদবকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলকে আনফলো ও পরে আবার ফলো করা, পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স-সংক্রান্ত কিছু ছবি মুছে ফেলার ঘটনায় এবাড় আলোচনা তুঙ্গে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব না পাওয়ার হতাশা থেকেই এই পরিস্থিতির সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সূর্যকুমারের সম্পর্ক আপাতত স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেওয়া বা অন্য দলে ট্রেড করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করছে না।

অন্যদিকে, দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। টানা কয়েকটি হতাশাজনক মৌসুমের পর মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের পারফরম্যান্স নিয়ে গভীর পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সাল থেকে হার্দিকের নেতৃত্বে দল ৩৯ ম্যাচে মাত্র ১৫টি জয় পেয়েছে, যা পাঁচবারের চ্যাম্পিয়নদের থেকে প্রত্যাশার অনেক নিচে।

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ হার্দিকের সঙ্গে বৈঠকে বসবে। সেখানে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং হার্দিকের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রয়োজন হলে তাকে ধরে রাখা, ছেড়ে দেওয়া বা ট্রেড করার বিষয়ও বিবেচনায় আসতে পারে।

তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হার্দিককে আপাতত এসব আলোচনার বাইরে রাখা হয়েছে। যদিও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়