শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৩:১১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

মালদ্বীপে গোল্ডেন জুবিলী ফুটবলে লড়াই করেও ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ।  স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালের আগেই বিদায় নিয়েছে। 

মালের জাতীয় স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হতে পারতো মারুফুল হকের দলটির।  অনেকটা পক্ষপাতপূর্ণ রেফারিং আর নিজেদের ভুলের কারণে হয়নি।

ম্যাচের ১৩ মিনিটে মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।২২ নম্বর জার্সি পরিহিত প্রণয়ের দৃষ্টিকটু ভুলের মাশুলে পেনাল্টি থেকে গোল খেলো বাংলাদেশ।  প্রতিপক্ষের ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে মালদ্বীপের এগিয়ে যেতে গোলকিপার বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

২৫ মিনিটে বাংলাদেশের একজনকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। খেলোয়াড়েরা আপত্তি তুললেও কাজ হয়নি।

৫৩ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে।  পেনাল্টি থেকে মিরাজুল ইসলাম  জোরালো শটে জাল কাঁপান।

শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। রেফারির সঙ্গে তর্কের কারণে আল আমিন দেখেন লাল কার্ড। এছাড়া শেষ মিনিটে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পরেন। ম্যাচ প্রায় ভণ্ডুল হওয়ার অবস্থা।  

শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজ দলকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়