শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি 

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ভালো করার পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। তবে প্রস্তুতিটা টাইগ্রেসদের খুব একটা ভালো হচ্ছে না। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে হেরেছে মারুফা আক্তাররা। তবে দল হারলেও দুই ম্যাচেই রানের দেখা পেয়েছেন অধিনায়ক জ্যোতি। প্রথম ম্যাচে ৪৬ রানের পর ডাচদের বিপক্ষে খেলেন ৭৭ রানের ইনিংস। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। -- ডেইলি ক্রিকেট

আইসিসি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে। এছাড়াও এক ধাপ এগিয়ে ৪৬তম সোবহানা মোস্তারি, আর দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে স্বর্ণা আক্তার।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশ স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে অস্ট্রেলিয়ার জর্জ ভল ও দুইয়ে তারই স্বদেশি বেথ মুনি।

এদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ফারিহা। ১৫ ধাপ এগিয়ে বর্তমানে ৬২তম স্থানে অবস্থান করছেন টাইগ্রেস এই পেসার। ৫ ধাপ এগিয়ে ৭৪তম অবস্থানে আরেক পেসার মারুফা আক্তার।

তবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে রাবেয়া খান। আগের মতোই ১৭ নম্বরে অবস্থান করছেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৩২তম স্থানে অভিজ্ঞ নাহিদা আক্তার। এক ধাপ এগিয়ে ফাহিমা খাতুনের সাথে যৌথভাবে ৩৬ নম্বরে সুলতানা খাতুন।

টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। পাকিস্তানের সাদিয়া ইকবাল নেমে গেছেন দুইয়ে। এক ধাপ এগিয়ে আরেক ইংলিশ লরেন বেল এখন তিনে।

এদিকে মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়