শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জু‌নের শুরু‌তে বিশ্বকাপ : যুদ্ধ আবহে এখনও ইরানি ফুটবলারদের ভিসা দেয়নি আমেরিকা

স্পোর্টস ডেস্ক : যে সংকট হরমুজে ঘনীভূত, সে সংকট এবার ফুটবলেও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই ইরান ফুটবল দলের ভিসা সমস্যার কথা সামনে এসেছে। ১১ জুন শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়েছে পশ্চিম এশিয়ার দেশটি। গ্রুপ পর্বের সব ম্যাচ আমেরিকার মাটিতে খেলবে তারা। তবে এখনও পর্যন্ত ইরানের কোনও ফুটবলার বা সাপোর্ট স্টাফকে ভিসা দেয়নি আমেরিকা। ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে জোর জল্পনা।

ফুটবলারদের নিরাপত্তা এবং প্রস্তুতির কথা মাথায় রেখে আগেই চূড়ান্ত শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়েছে ইরান। তুরস্কে প্রস্তুতি পর্ব শেষ করেই দল সেখানে যাবে। পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকো থেকেই আমেরিকায় গিয়ে ম্যাচ খেলে আবার ফিরে আসার কথা ছিল। সেই কারণেই একাধিকবার যাতায়াতের উপযোগী ভিসার জন্য আবেদন করা হয়েছে।

ইরান দলের মুখপাত্র আবুলফজল জানিয়েছেন, “আমরা এমন ভিসার আবেদন করেছি, যাতে একাধিকবার আমেরিকায় প্রবেশ করা যায়। কারণ আমাদের দল মেক্সিকোয় থাকবে। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকায় যেতে হবে। তাই বারবার যাতায়াতের প্রয়োজন।” তুরস্কে থাকা অবস্থাতেই ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরা সেখান থেকেই সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া না মেলায় অসন্তোষ বাড়ছে ইরান শিবিরে। --- সংবাদপ্রতি‌দিন

এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়ে আবুলফজল বলেন, আমরা জানি না আদৌ আমেরিকা আমাদের ভিসা দেবে কি না। তবে এটুকু পরিষ্কার, বিশ্বকাপে আমরা অন্য দলের মতো সমান সুযোগ পাচ্ছি না। যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তাও সম্ভব হয়নি। এদিকে, বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছে ইরান। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার ভিসার জন্যও আবেদন করা হয়েছে। 

যদিও গ্রুপ পর্বের সব ম্যাচ আমেরিকাতেই হওয়ার কথা, তবু দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় খেলতে হতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই আগাম প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন দলের এক কর্তা।

ফুটবলারদের নিরাপত্তা এবং প্রস্তুতির কথা মাথায় রেখে আগেই চূড়ান্ত শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়েছে ইরান। তুরস্কে প্রস্তুতি পর্ব শেষ করেই দল সেখানে যাবে। পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকো থেকেই আমেরিকায় গিয়ে ম্যাচ খেলে আবার ফিরে আসার কথা ছিল। সেই কারণেই একাধিকবার যাতায়াতের উপযোগী ভিসার জন্য আবেদন করা হয়েছে।

ইরান দলের মুখপাত্র আবুলফজল জানিয়েছেন, “আমরা এমন ভিসার আবেদন করেছি, যাতে একাধিকবার আমেরিকায় প্রবেশ করা যায়। 

কারণ আমাদের দল মেক্সিকোয় থাকবে। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকায় যেতে হবে। তাই বারবার যাতায়াতের প্রয়োজন।” তুরস্কে থাকা অবস্থাতেই ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরা সেখান থেকেই সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া না মেলায় অসন্তোষ বাড়ছে ইরান শিবিরে।

এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়ে আবুলফজল বলেন, “আমরা জানি না আদৌ আমেরিকা আমাদের ভিসা দেবে কি না। তবে এটুকু পরিষ্কার, বিশ্বকাপে আমরা অন্য দলের মতো সমান সুযোগ পাচ্ছি না। যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তাও সম্ভব হয়নি।” এদিকে, বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছে ইরান। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার ভিসার জন্যও আবেদন করা হয়েছে। 

যদিও গ্রুপ পর্বের সব ম্যাচ আমেরিকাতেই হওয়ার কথা, তবু দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় খেলতে হতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই আগাম প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন দলের এক কর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়