শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার ট্রা‌ভিস হেডের স্ত্রী গুরুতর অভিযোগ আন‌লেন ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২২ মে বিরাট কোহলির সঙ্গে ট্রাভিস হেড করমর্দন না করায় সমালোচনা হয়েছে বেশ। তবে মাঠের এই ঘটনার উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ভারতীয় ভক্ত সমর্থকদের দ্বারা বাজেভাবে আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন হেডের স্ত্রী জেসিকা ডেভিস।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাডভার্টাইজার’কে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক মাধ্যমে আমার ওপর ঢালাওভাবে আক্রমণ করা হয়েছে। আমরা ঠিক আছি। কিন্তু আমার বন্ধু ও পরিবারের ওপরও আক্রমণ করা হচ্ছে।

হেডের স্ত্রীর পর সামাজিক মাধ্যমে এবারই প্রথমবার আক্রমণ হয়নি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর হেডের স্ত্রীকে বাজেভাবে আক্রমণ করা হয়েছিল সামাজিক মাধ্যমে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার স্বীকার হয়ে জেসিকার মনে পড়ছে ২০২৩ সালের কথা।

বিশ্বকাপের পরের সেই ঘটনা স্মরণ করে অস্ট্রেলিয়ার স্থানীয় ওয়েবসাইটকে জেসিকা বলেন, ‘এটা বিশ্বকাপের (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ) পর হওয়া আক্রমণের পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। এখন সব খেলাতেই মানসিক স্বাস্থ্য, দৃষ্টিভঙ্গি এবং আমরা কীভাবে একে অপরের সঙ্গে কথা বলি—এসব ব্যাপারে আলোচনা হওয়া প্রয়োজন।'

খেলাধুলায় আবেগ সব সময়ই থাকবে। কিন্তু এটাও মনে রাখা জরুরি যে ক্রিকেটাররাও মানুষ এবং তাদের পরিবার আছে।’

সম্প্রতি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি ম্যাচে হেডের সাথে দ্বন্দ্বে জড়ান কোহলি। হেডকে কোহলি উত্যক্ত করছিলেন এই বলে যে তিনি (হেড) যেন বোলিংটা ভালো করে করেন। হেডও জবাব দিয়েছিলেন। ম্যাচ শেষে অবশ্য হেড করমর্দন করার উদ্দেশ্যে কোহলির দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ভারতীয় তারকা হাত মেলাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়