শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয়তার বিচারে ফুটবল বিশ্বকা‌পে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : এক দারুণ পরিসংখ্যান সামনে এসেছেআসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর কোচের তালিকায়। এবারের আসরে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ থাকছেন আর্জেন্টিনার। দ্বিতীয় সর্বোচ্চ কোচ রয়েছে ফ্রান্সের এবং তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ নিয়ে তালিকার পরের অবস্থানে আছে স্পেন। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো কোচ নেই এবারের টুর্নামেন্টে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আধুনিক ফুটবলে বিদেশি কোচদের প্রতি দলগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। এবারের আসরে অংশ নেওয়া ৪৮টি দলের মাঝে ২৬টি দেশই তাদের ডাগআউটের দায়িত্ব দিয়েছে বিদেশি কোচদের হাতে। আর এই বিদেশি কোচদের বাজারে সবচেয়ে বেশি কদর পাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ডরা। - যমুনা‌নিউজ

ভিন্ন দেশের ওপর ভরসার এই চিত্রের উল্টো পিঠে ২২টি দেশ সম্পূর্ণ আস্থা রেখেছে তাদের নিজেদের দেশের কোচের ওপর। এই স্বদেশি কোচদের তালিকায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বড় এবং হাইপ্রোফাইল কিছু নাম রয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম এবং জার্মানির জুলিয়ান নাগলসমান।

এছাড়াও নিজেদের দেশের কোচের ওপর ভরসা রাখা দলগুলোর মধ্যে আরও রয়েছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়ার সার্গেই বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার জ্লাতকো দালিচ, চেক রিপাবলিকের মিরোস্লাভ কুবেক, মিসরের হোসাম হাসান এবং ঘানার অটো আডো। এই নামগুলো বাদেও আরও ১২টি দেশের ডাগআউটে দেখা যাবে তাদের নিজেদের দেশেরই রণকৌশলীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়