শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি!

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে আইসিসি। লাল বল, সাদা বল ও গোলাপি বলের ক্রিকেটে একাধিক নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে সংস্থাটি।

এমনকি একই ফরম্যাটের ম্যাচে ভিন্ন রঙের বল ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় অনুমোদন মিললে নতুন নিয়মগুলো দ্রুত কার্যকর হতে পারে। -- ডেইলি ক্রিকেট

প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো—টেস্ট ম্যাচে আবহাওয়াজনিত কারণে ফ্লাডলাইটের নিচে খেলা চালিয়ে যেতে লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহারের সুযোগ রাখা। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সিরিজ শুরুর আগেই দুই দলের সম্মতি প্রয়োজন হবে বলে জানা গেছে।

এ ছাড়া ওয়ানডে ক্রিকেটে ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার কথাও ভাবছে আইসিসি। বর্তমানে কেবল বদলি খেলোয়াড়রাই মাঠে গিয়ে খেলোয়াড়দের পানি বা বার্তা পৌঁছে দিতে পারেন। নতুন নিয়ম চালু হলে কোচ সরাসরি মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করতে পারবেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও আসছে পরিবর্তন। ইনিংস বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় ইনিংস শুরুর আগে দলগুলো পাঁচ মিনিট কম সময় পাবে বিশ্রাম ও পরিকল্পনার জন্য।

অন্যদিকে, বোলারদের অবৈধ বোলিং অ্যাকশন শনাক্ত করতে অন-ফিল্ড আম্পায়ারদের হাতে হক-আই প্রযুক্তির তথ্য দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক অ্যাকশন নিয়ে মাঠেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছে আইসিসি।

বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সভায় আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলীও উপস্থিত ছিলেন। জানা গেছে, নতুন নিয়মগুলো আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়