শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর

স্পোর্টস ডেস্ক : বহু সাফল্যের পর একজন সদ্য ক্লাবের কোচিং ছেড়েছেন। আরেকজন ক্লাবের হয়ে খেতাব জয়ের পর বিশ্বকাপ অভিযানে নামবেন। এবার কি পেপ গা‌র্দিওলার অধীনে খেলতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? তাঁর ক্লাব সৌদি আরবের আল নাসের নাকি ইতিমধ্যেই লিওনেল মেসির প্রাক্তন গুরুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বাকিটা কী হয়, তা বিশ্বকাপের আগে বলা সম্ভব নয়।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল‌দোর। তিন বছরের অপেক্ষা শেষে সৌদি প্রো লিগ জিতেছেন পর্তুগিজ কিংবদন্তি। তারপরই সরে দাঁড়িয়েছেন কোচ জর্জে জেসুস। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটির কোচের দায়িত্ব ছাড়ছেন পেপ গার্দিওলা। শুক্রবার একথা জানিয়ে দিয়েছেন স্বয়ং পেপ। তিনি বলেছেন, আমি কেন চলে যাচ্ছি, সেকথা জিজ্ঞাসা করবেন না। এর কোনও কারণ নেই। তবে তাঁকে সম্মান জানাতে ইত্তিহাদ স্টেডিয়ামের সামনে পেপের স্ট্যাচু বসানো হবে।

এর মধ্যেই চর্চা শুরু পেপকে কি আল নাসেরের কোচ হিসেবে দেখা যাবে? বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন কোচ নতুন কোনও ক্লাব বা দেশের দায়িত্ব নিচ্ছেন, এমন কোনও খবর নেই। মাঝে জল্পনা হয়েছিল, হয়তো ইটালির দায়িত্ব নিতে পারেন পেপ। কিন্তু এখন একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, সৌদির ক্লাবের তরফ থেকে পেপকে বার্তা পাঠানো হয়েছে। দু’পক্ষের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি।

পেপের দলের থেকে জানানো হয়েছে, চূড়ান্ত কথাবার্তা এখন হওয়ার কোনও সম্ভাবনা নেই। আনুষ্ঠানিকভাবে চুক্তির প্রস্তাবও পাঠানো হয়নি। যদিও পেপ-রোনাল্ডো যুগলবন্দী নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে বার্সেলোনায় মেসির ‘গুরু’ ছিলেন স্প্যানিশ কোচ। এমনকী পেপের সঙ্গে ঝামেলাও বাঁধে সিআর৭-র। তবে এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কোচ ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের যুগলবন্দী দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়