শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দ‌লে ওপেনার বদলের আভাস?

স্পোর্টস ডেস্ক : আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে ফিটনেসের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের একাংশ রোহিতের শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন বলে জানা গিয়েছে।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটের পর তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলেও রোহিত বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে পুনর্বাসনের জন্য রিপোর্ট করেননি। এই বিষয়টি নির্বাচকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

বোর্ডের এক সূত্রের দাবি, রোহিত এখন অনেকটাই রোগা হয়েছে, কিন্তু উচ্চমাত্রার ক্রিকেটের চাপ সামলানোর মতো শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, সেখানে আইপিএলের মতো ৳ইমপ্যাক্ট প্লেয়ার-এর সুবিধা নেই। ৪০-এর কাছাকাছি বয়সে শরীর সেরে উঠতেও বেশি সময় লাগে।

চোট কাটিয়ে চলতি মাসের শুরুতে মাঠে ফেরেন রোহিত। ফেরার পর চার ইনিংসে তিনি করেছেন ১৪৬ রান। তবে মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় ২৪ মে শেষ লিগ ম্যাচের পর ফিটনেস ফিরে পাওয়ার জন্য কিছুটা অতিরিক্ত সময় পাবেন তিনি।

এদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিকল্প ওপেনারের খোঁজও শুরু করেছে। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ভবিষ্যতের বিকল্প হিসেবে ভাবা হলেও, নির্বাচকদের মতে তিনি এখনও পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই কারণেই দলে রাখা হয়েছে ঈশান কিষান-কে। প্রয়োজনে তিনি ওপেনার হিসেবেও খেলতে পারবেন।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। জয়সওয়াল এখনও পর্যাপ্ত ম্যাচ খেলেনি। তাই রোহিত যদি বিশ্বকাপে খেলতে না পারে, কিংবা শুভমন গিল বা জয়সওয়াল চোট পায়, তাহলে আরও একজন ওপেনারকে প্রস্তুত রাখা জরুরি।''

১৪ জুন ধর্মশালায় বল গড়াবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই একাধিক ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। আর মাত্র তিন রান করলেই তিনি ছাপিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জাক কালিসকে। পাশাপাশি বড় ইনিংস খেলতে পারলে তিনি পেরিয়ে যেতে পারেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হককেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়