শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ খেল‌তে বাংলা‌দেশ নারী দল এখন ভারতে, ২৮ মে প্রথম ম‌্যাচ মালদ্বী‌পের বিরু‌দ্ধে 

স্পোর্টস ডেস্ক : সা‌ফের হ‌্যাট‌ট্রিক শি‌রোপা জ‌য়ের ল‌ক্ষ্যে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী সোমবার ভারতের গোয়ায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

২০২২ ও ২০২৪ সালের শিরোপাজয়ী বাংলাদেশ এবার নামছে হ্যাটট্রিক ট্রফির মিশনে। দলটি থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহের নিবিড় প্রস্তুতি ক্যাম্প শেষ করে ২১ মে (বৃহস্প‌তিবার) সকালে ব্যাংকক থেকে সরাসরি গোয়ার পথে যাত্রা করে।

দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা বলেন, 'আমরা কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের পুরোপুরি প্রস্তুত করেছি। তীব্র গরম ও কঠিন পরিবেশে ক্যাম্প করায় সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা চাই সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দিতে এবং শিরোপা ধরে রাখতে।  সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, 'দেশবাসীর সমর্থন সবসময় আমাদের অনুপ্রাণিত করে।

আমরা চেষ্টা করব আবারও ট্রফি জিতে দেশকে উপহার দিতে। 

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রধান কোচ পিটার জেমস বাটলার থাইল্যান্ড ক্যাম্পকে দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এই ক্যাম্প আমাদের অনেক ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। কিছু ভুলও ধরা পড়েছে, যেগুলো থেকে দল শিখতে পেরেছে। সব মিলিয়ে এটি খুবই কার্যকর প্রস্তুতি ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়