শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই চোটে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ‌নেইমার‌কে নি‌য়ে দু:শ্চিন্তা যে‌নো পিছু ছাড়‌ছে না ব্রা‌জিল দ‌লের। সব শঙ্কার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পে‌লেও আবার ইনজু‌রি‌তে নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই নতুন করে চোটের খবর সামনে এলো। নেইমারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব সান্তোসের চিকিৎসক। 

ক্লাব চিকিৎসক রদ্রিগো জোগাইবের ভাষ্য, নেইমারের পায়ের কাফে হালকা চোট ও ফোলা রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকবেন তিনি।

চোটের কারণে আগামী কয়েক দিন স্বাভাবিক অনুশীলন করতে পারবেন না ব্রাজিল তারকা। ডান পায়ে মাঝারি মাত্রার ফোলা থাকায় অন্তত পাঁচ থেকে দশ দিন তাকে বাড়তি সতর্কতায় থাকতে হবে।

মাত্র দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন নেইমার। যদিও তার ইনজুরি তেমন গুরুতর নয়। তবে তার ক্লাব সান্তোস এফসি ইতোমধ্যে মেনে নিয়েছে যে সামনে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে। কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলেননি তিনি। ক্লাব এখন জাতীয় দলে ছাড়ার আগে তার পূর্ণ ফিটনেস ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। প্রসঙ্গত, ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট দেখার পর এবং খেলোয়াড়ের সঙ্গে সরাসরি কথা বলেই নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলত্তি। ব্রাজিল শিবিরে নেইমারের চোটকে গুরুতর মনে করা না হলেও, দ্রুত সুস্থ হয়ে ওঠার সময়সীমাকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখা হচ্ছে। 

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে সময়ের সঙ্গে লড়াই করেই পুরো ফিট হয়ে ফিরতে হবে নেইমারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়