শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে মিশরের প্রাথমিক দল ঘোষণা, অ‌ধিনায়ক মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহকে দলের অধিনায়ক করে ২৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। তবে বিশ্বকাপের মূল পর্বের আগে একজন ফুটবলারকে বাদ দেওয়া হবে।

আগামী ২৮ মে মিশর স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচ খেলবে মিশর।  রাশিয়া ম্যাচের পর মিশরীয় টেকনিক্যাল স্টাফ ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবে।

এরপর বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ৩০ মে যুক্তরাষ্ট্রে যাবে এবং মিশর। এরপর ৬ই জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে একটি চূড়ান্ত প্রীতি ম্যাচ খেলবে।

অন্যদিবে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের নামবে মোহাম্মদ সালাহরা। এরপর ২১ নিউজিল্যান্ড এবং ২৬শে ইরানের মুখোমুখি হবে।

মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বলেছেন, বিশ্বকাপ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মে) থেকে জাতীয় দলে ক্যাম্প শুরু হবে।

এ নিয়ে চতুর্থবারের মতো দেশটি ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল। তিনটি ঐতিহাসিক আসরে অংশগ্রহণ করা সত্ত্বেও মিশর ফিফা বিশ্বকাপে কখনও কোনো ম্যাচ জিততে পারেনি। ১৯৩৪ সালে অভিষেক আসরে তারা সরাসরি রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করে, কারণ টুর্নামেন্টটি ১৬-দলের নকআউট পর্ব দিয়ে শুরু হয়েছিল। ১৯৯০ এবং ২০১৮ সালেও তারা গ্রুপ পর্ব  থেকে বাদ পড়ে।

মিশর স্কোয়াড ---
গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি (আল-আহলি), মোস্তফা শোবেইর (আল-আহলি), এল মাহদি সোলিমান (আল-জামালেক), মোহাম্মদ আলা (এল গাউনা)।

ডিফেন্ডার: মোহাম্মদ হানি (আল-আহলি), তারেক আলা (জেডইডি এফসি), হামদি ফাথি (আল-ওয়াকরাহ), রামি রাবিয়া (আল-আইন), ইয়াসির ইব্রাহিম (আল-আহলি), হোসাম আবদেলমাগুইদ (আল-জামালেক), মোহাম্মদ আবদেলমোনেম (ওজিসি নাইস), আহমেদ এল ফোতুহ (আল-জামাফি), আল-জামালি (পিপি)।

মিডফিল্ডার: মারওয়ান আত্তিয়া (আল-আহলি), মোহানাদ লাসিন (পিরামিড), ডোঙ্গা (আল নাজমা), মাহমুদ সাবের (জেডইডি এফসি), জিজো (আল-আহলি), ত্রেজেগুয়েট (আল-আহলি), এমাম আশুর (আল-আহলি), মোস্তফা জিকো (পিরামিড), ইব্রাহিম আদেল (নর্ডসজাইল্যান্ড), হাইসেম হাসান (রিয়েল ওভিডো), মোহাম্মদ সালাহ (লিভারপুল)।

ফরোয়ার্ড: ওমর মারমাউস (ম্যানচেস্টার সিটি), আকতায় আবদুল্লাহ (ইএনপিপিআই), হামজা আবদেলকারিম (বার্সেলোনা বি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়