শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স ২০ বছর হওয়ার আগেই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন যারা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ট্রফি জেতা প্রতিটি ফুটবলারের স্বপ্ন হলেও অল্প বয়সে তা অর্জন করা খুবই বিরল। তবে সময়ের ধারায় কিছু অসাধারণ প্রতিভাবান ফুটবলার ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অনন্য কীর্তি গড়েছেন। এই তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে ১৯৫৮ বিশ্বকাপ জিতে তিনি এখনো সবচেয়ে কম বয়সী বিশ্বকাপজয়ী ফুটবলার। সেই আসরে ৬ গোল, যার মধ্যে ফাইনালে ছিল জোড়া গোল।

দ্বিতীয় স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন। যদিও তিনি মাঠে নামেননি, তবুও বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

তৃতীয় স্থানে আছেন ইতালির জিউসেপ্পে বার্গোমি, তিনি ১৯৮২ বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৮ বছর ১৭৪ দিনের। ফাইনালসহ তিনটি ম্যাচে খেলেছিলেন তিনি।

চতুর্থ স্থানে ব্রাজিলের কুটিনহো, তিনি ১৯৬২ সালে ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জেতেন। ফাইনালে না খেললেও পুরো টুর্নামেন্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

পঞ্চম স্থানে আছেন ব্রাজিলের মারকো আন্তোনিও। ১৯৭০ সালে ১৯ বছর ১৩৫ দিন বয়সে বিশ্বকাপ জয়ের সময় তিনি দুটি ম্যাচ খেলেছিলেন। এই তালিকার সর্বশেষ বড় নাম কিলিয়ান এমবাপে। ২০১৮ বিশ্বকাপে ১৯ বছর ২০৭ দিন বয়সে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পুরো টুর্নামেন্টে ৪ গোলের মধ্যে ফাইনালেও ছিল একটি গোল।

এছাড়া তালিকায় আছেন ব্রাজিলের মাজোলা (১৯ বছর ৩০৯ দিন) এবং উরুগুয়ের রুবেন মোরান (১৯ বছর ৩৪৪ দিন)। মাজোলা ১৯৫৮ সালে পেলের সঙ্গে ব্রাজিল দলের অংশ ছিলেন, আর মোরান ১৯৫০ সালে উরুগুয়ের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়