শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডারেশন কাপে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 

স্পোর্টস ডেস্ক : বসুন্ধরা কিংস ঐতিহ‌্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো কিংস।

রোমাঞ্চকর ফাইনালে দু’দুবার পিছিয়ে পড়ে কিংস। তবে ম্যাচে কখনোই মনোবল হারায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যার প্রমাণ ম্যাচ শেষের ফল। দুর্দান্ত কামব্যাকে ২-৩ গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরেই রাখল কিংস। তাতে হ্যাটট্রিক শিরোপা জিতল তারা। আর সব মিলিয়ে চতুর্থ ট্রফি। হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ। দলের হ্যাটট্রিক শিরোপার মতো আজ ফাইনালে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাধে স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার এক মৌসুমে তিন শিরোপা ঘরে তুললো কিংস। ২০২৩-২৪ মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও লিগ জিতে প্রথম ট্রেবল জিতেছিল কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়