শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দে‌শের প্রথম ব‌্যাটার মুশ‌ফিকুর র‌হি‌মের ১৬ হাজার রানের মাইলফল

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য কীর্তি ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবল নিয়ে এই মাইলফলকের দেখা পান মুশফিক। বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য উচ্চতায় পা রাখলেন তিনি।

একই সঙ্গে ল্যান্ডমার্ক ছোঁয়া ইনিংস টেনে নিয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি করেন তিনি। মুমিনুল হককে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুরের। টেস্টে তার সেঞ্চুরি ১৪টি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১ বছর পূর্ণ করতে যাওয়া মুশফিক এখন তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২৪ সালে ১৩তম সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর তিনটি সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিয়ান হলেন মুশফিক।

মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ তখন চাপে। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস এবার ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও মুশফিক তার টেস্ট মেজাজ ধরে রেখে দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়