শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের রেকর্ডময় সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহীমের রেকর্ডময় সেঞ্চুরিতে ভর করে ৩৯০ রান সংগ্রহ করেছে টাইগাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করে জেতার ইতিহাস নেই।

এর আগে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ১১০ রান নিয়ে। আজ তৃতীয় দিনে শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১৫) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দল। তবে সেখান থেকে পাকিস্তান বোলারদের ওপর ছড়ি ঘোরান অভিজ্ঞ মুশফিকুর রহীম ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। পঞ্চম উইকেটে এই দুজন গড়েন ১২৮ রানের দুর্দান্ত এক জুটি। লিটন দাস ৯২ বলে ৫টি চারের সাহায্যে ৬৯ রানের আত্মবিশ্বাসী ইনিংস খেলে হাসান আলীর বলে বিদায় নেন। লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ (১৯) ও তাইজুল ইসলামকে (২২) নিয়ে দলের লিড চারশ পার করেন মুশফিক। ইনিংসের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৬,০০০ রানের অনন্য মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

মাইলফলকের পর খুররাম শাহজাদদের সামলে নিজের কাঙ্ক্ষিত সেঞ্চুরিও তুলে নেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। ১৭৮ বলে সম্পন্ন করেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে মুমিনুল হককে (১৩টি সেঞ্চুরি) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের একক রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

শেষ পর্যন্ত সাজঘরে ফেরার আগে ২৩৩ বলে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। তার আউটের মাধ্যমেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩৯০ রানে। পাকিস্তানের পক্ষে খুররাম শাহজাদ নেন ৪টি উইকেট এবং সাজিদ খান নেন ৩টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়