শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেলা এখ‌নো অ‌নি‌শ্চিত, তার প‌রেও ইরানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মা‌টি‌তে ইরানের বিশ্বকাপ খেলা নি‌য়ে অ‌নিশ্চয়তা এখনও কাটেনি। এই সমস্যার সমাধানে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এরই মাঝে তারা তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো। চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও বাড়তি চারজনকে নিয়ে মোট ৩০ জনের দল দিয়েছে তারা। 

এই দল নিয়ে সোমবার (১৮ মে) তুরস্কে যাবে ইরান। সেখানে ট্রেনিং ক্যাম্প করবে তারা, প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে। আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি।

ইরানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তিনিসহ প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টি বা তার বেশি ম্যাচ খেলেছেন। বেশ অভিজ্ঞ দল নিয়ে বিশ্বকাপে অংশ নেবে তারা।

হেড কোচ আমির গালেনোই বলেছেন, বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত। কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনকে বাদ দিতে হয়েছে। বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ কিংবা তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদকে রাখা হয়নি। 

যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান আরিজোনার টাকসনে তাদের ঘাঁটি গড়বে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম বিশ্বকাপ ম্যাচ। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।

ইরানের ৩০ জনের বিশ্বকাপ স্কোয়াড ---

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ;

রক্ষণভাগ (ডিফেন্ডার): দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান;

মধ্যমাঠ (মিডফিল্ডার): রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি;

আক্রমণভাগ (ফরোয়ার্ড): আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমির হোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়