শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে

স্পোর্টস ডেস্ক :  ভারতে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা নিয়ে আশার আলো। ফিফার দেওয়া দরে সম্প্রচারস্বত্ব কিনতে রাজি হয়নি দু’টি সংস্থা। তবু ভারতীয় ফুটবলপ্রেমীরা সম্ভবত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না।

 আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা। এখনও পর্যন্ত কোনও সংস্থা ভারতে বিশ্বকাপের খেলা দেখানোর কথা সরকারি ভাবে ঘোষণা করেনি। তা-ও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব প্রিমিয়াম অথবা অ্যামাজ়ন প্রাইমে বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে পারেন ভারতীয়েরা।

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য ১০০ কোটি টাকা দাবি করেছে ফিফা। এত টাকা দিয়ে সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি সোনি এবং জিয়োস্টার। দু’টি সংস্থাই ফিফার সঙ্গে দরাদরি থেকে সরে এসেছে। ১০০ কোটি টাকার এক তৃতীয়াংশ ডিজিটালস্বত্বের জন্য চেয়েছিল ফিফা। জিয়োস্টার তারও এক চতুর্থাংশ টাকায় ডিজিটালস্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে ফিফা। 

অন্য দিকে, দূরদর্শন ৫ কোটি টাকার বিনিময়ে শুধু নক আউট পর্বের ম্যাচগুলির সম্প্রচারস্বত্ব কিনতে চেয়েছে। ভারতের জাতীয় টেলিভিশন হিসাবে ফিফার কাছে আবেদন করেছেন দূরদর্শন কর্তৃপক্ষ। তা-ও এখনও নিশ্চিত নয়।

এবারের বিশ্বকাপের ম্যাচগুলির অধিকাংশই হবে ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বা ভোরে। সে সময় দর্শক সংখ্যা হবে সীমিত। তাই বিশ্বকাপ সম্প্রচারের জন্য যথেষ্ট বিজ্ঞাপন পাওয়া যাবে না বলে আশঙ্কা ভারতের বেসরকারি টেলিভিশন সংস্থাগুলির। 

তাদের হিসাব, ফিফা যে টাকা চাইছে, খুব বেশি হলে তার ১০ শতাংশ আসতে পারে বিজ্ঞাপন থেকে। ফিফার দাবি অনুযায়ী তাই খরচ করতে রাজি নয় তারা। আবার ফিফাও সম্প্রচারস্বত্বের দাম কমাতে রাজি নয়। এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে ইউটিউব প্রিমিয়াম এবং অ্যামাজ়ন প্রাইম। দুই সংস্থাই ভারতের ডিজিটাল সম্প্রচার করতে আগ্রহী।

 তারা ডিজিটালস্বত্বের জন্য আলোচনা শুরু করেছে ফিফার সঙ্গে। দুই সংস্থাও অবশ্য তাকিয়ে রয়েছে বিজ্ঞাপনের দিকে। এই দুই সংস্থা নিজেরাই সম্প্রচার করবে না অন্য কোনও সংস্থার মাধ্যমে করবে, তা-ও এই মুহূর্তে নিশ্চিত নয়।

ভারতের মতো চিনেও বিশ্বকাপের খেলা সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল। চিনের কোনও টেলিভিশন সংস্থা ফিফার দেওয়া দামে রাজি হয়নি। সে দেশের আগ্রহী সংস্থাগুলিও সম্প্রচারস্বত্ব কেনা থেকে পিছিয়ে গিয়েছে। তবে রয়টার্সের খবর অনুযায়ী, সম্প্রতি স্পনসর পাওয়ায় চিনের জাতীয় টেলিভিশন সংস্থা চায়না মিডিয়া গ্রুপ ডিজিটালস্বত্ব কিনেছে। ভারতীয়দেরও হয়তো শেষ পর্যন্ত বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার দেখেই সন্তুষ্ট থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়