শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম লিটনের সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস। তার সেঞ্চুরিতে সম্মান জনক স্কোর গড়ার পথে বাংলাদেশ দল।

ঢাকা টেস্টে জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ সিলেট টেস্টে নেমেই বিপদে পড়ে যায়।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। টস হেরে ব্যাট করতে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 

দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩৪ বলে ২৬ রান করে ফেরেন। ঢাকা টেস্টের দুই ইনিংসে ফিফটি হাঁকানো সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ফেরেন ২২ রান করে। 

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; সিলেট টেস্টে সুবিধা করতে পারেননি। তিনি ফেরেন মাত্র ২৯ রান করে।

দলীয় ১০৫ রানে ফেরেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ঢাকা টেস্টে ৭১ ও ২২ রান করে করলেও সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ২৩ রানে।

মুশফিক আউট হওয়ার পর ব্যাট করতে নেমেই আউট হয়ে ফেরেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি  ৬ বলে মাত্র ৪ রান করে ফেরেন। ব্যাট হাতে তার সময়টা খুব ভালো যাচ্ছে না। ঢাকা টেস্টের দুই ইনিংসে মিরাজ আউট হন ১০ ও ২৪ রান করে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটিংয়ে ব্যর্থ মিরাজ। তিন ম্যাচে যথাক্রমে ৬, ৮* ও ২২ রানের বেশি করতে পারেননি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়