শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ফাইনালে বোনাস এবার মেগা কনসার্ট, অংশ নে‌বেন ম‌্যা‌ডোনা ও শা‌কিরাসহ অ‌নে‌কে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে হাফটাইমে এবার প্রথমবারের মত দেখা যাবে কনসার্ট। এবার অনুষ্ঠিত হতে চলেছে হাফটাইম শো। আর মঞ্চ মাতাতে দেখা যাবে বিশ্বের জনপ্রিয় সঙ্গীত তারকা ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে ফিফা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের দিন এই বিশেষ আয়োজন হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নাম ঘোষণা করে জানান, ‘সঙ্গীত, ফুটবল এবং বিশ্বের শিশুদের উন্নয়নের লক্ষ্যকে একসূত্রে বাঁধবে এই অনুষ্ঠান। -- আজকাল

তিনি আরও জানান, এই আয়োজনের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করা হবে। যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বৃদ্ধি করা।

এই বিশেষ হাফটাইম শো-এর কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ড প্লে-এর লিড সিঙ্গার ক্রিস মার্টিন। ফিফার এই উদ্যোগকে অনেকেই আমেরিকার জনপ্রিয় সুপার বোল হাফটাইম শো-এর ধাঁচে বিশ্বকাপ ফাইনালকে আরও বিনোদনমুখী করে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

ম্যাডোনা এর আগে ২০১২ সালে সুপার বোলে হাফটাইম শো মাতিয়েছিলেন। অন্যদিকে, শাকিরা ২০২০ সালে জেনিফার লোপেজের সঙ্গে সেই মঞ্চে পারফর্ম করেছিলেন।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। এবারই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ম্যাচের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০৪টি। ফিফা সূত্রে খবর, ফাইনালে হাফটাইম শো অন্তর্ভুক্ত হওয়ায় প্রচলিত ১৫ মিনিটের বিরতি কিছুটা দীর্ঘ হতে পারে। যদিও এখনও পর্যন্ত বিরতির নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এর আগেও ক্লাব বিশ্বকাপ ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে পরীক্ষামূলকভাবে হাফটাইম শো-এর আয়োজন করেছিল ফিফা। সেখানে পারফর্ম করেছিলেন ডোজা ক্যাট, জে. বেলভিন এবং টেমস। ফাইনালে পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়