শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে বৈভব সূর্যবংশী 

স্পোর্টস ডেস্ক : ১৫ বছর বয়সেই ভারত এ' দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসন্ন শ্রীলঙ্কা 'এ' ও আফগানিস্তান 'এ'-এর বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য তাঁকে দলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি আইপিএলে দ্বিতীয় মরশুমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বৈভব। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন তিনি। তাঁর এই দুর্দান্ত ফর্মের জন্যই জাতীয় নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই তারকা ক্রিকেটার।

আগামী ৯ জুন থেকে শুরু হবে ভারত 'এ', শ্রীলঙ্কা 'এ' ও আফগানিস্তান 'এ'-কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আইপিএল শেষ হওয়ার পরপরই খেলা মা‌ঠে গড়াবে, যা চলবে ২১ জুন পর্যন্ত। সীমিত ওভারের সিরিজ শেষে শ্রীলঙ্কা 'এ'-এর বিরুদ্ধে দু'টি ম্যাচও খেলবে ভারত 'এ'। সেই লাল বলের সিরিজের দল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।

এই সিরিজে ভারত 'এ' দলের অধিনায়ক করা হয়েছে তিলক ভার্মা-কে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রিয়ান পরাগ।

আইপিএল ২০২৫ মরশুমে প্রথমবার বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন বৈভব। মাত্র সাত ম্যাচে ২৫২ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল একটি শতরান ও একটি অর্ধশতরান। এরপর ২০২৬ মরশুমে আরও ভয়ঙ্কর রূপে ধরা দেন এই তরুণ ব্যাটার। ২৩৬ স্ট্রাইক রেটে ৪৪০ রান করে ভারত 'এ' দলে জায়গা নিশ্চিত করেন তিনি।

ভারত 'এ' দলের স্কোয়াড--- তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং (উইকেটকিপার), কুমার কুশাগ্র (উইকেটকিপার), বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ এবং আরশাদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়