শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ

স্পোর্টস ডেস্ক : মার্কাস নর্থ তার টেস্ট ক্যারিয়ারের পাঁচ সেঞ্চুরির দুটিই করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে। এবার অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে দেশটির পুরুষ দলের নতুন জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বুধবার নর্থকে নির্বাচক হিসেবে নিযুক্ত করার বিষয়টি জানায় ইসিবি। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার লুক রাইটের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে এই পদ থেকে সরে দাঁড়ান রাইট।

২০১৮ সাল থেকে কাউন্টি দল ডারহামের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করে আসা নর্থকে নিয়োগের দিন নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ৪ জুন লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ইসিবি। -- অলআউট স্পোর্টস

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নর্থ অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ২১টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। প্রায় সাড়ে ৩৫ গড়ে ১ হাজার ১৭১ রান করেন তিনি।

২০০৯ সালের অ্যাশেজে দুটি সেঞ্চুরি হাঁকান নর্থ। বাকি তিনটি টেস্ট সেঞ্চুরি আসে ভারত, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিটি ছিল অভিষেক টেস্টে।

নতুন দায়িত্বে সরাসরি ইংল্যান্ডের লাল ও সাদা বলের স্কোয়াড নিয়ে কাজ করবেন নর্থ। তার প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট তদারকি করা, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া, খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনা এবং কাজের চাপ নিয়ে ইসিবির মেডিকেল টিমের সাথে কাজ করা।

নিয়োগ পাওয়ার পর নর্থ বলেন, ইংল্যান্ড পুরুষ দলের জাতীয় নির্বাচক নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত কয়েক বছর কাউন্টি ক্রিকেটে কাজ করার সুবাদে আমি জানি আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার গভীরতা কতটা। আমি কাউন্টি দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই যাতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুঁজে বের করা যায়।

নর্থকে দায়িত্ব দেওয়ার বিষয়ে ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, “জাতীয় নির্বাচক পদের জন্য আমাদের কাছে অনেক যোগ্য প্রার্থী ছিল। তবে মার্কাস তার ঘরোয়া ক্রিকেটের জ্ঞান এবং ডারহামে আট বছরের সফল অভিজ্ঞতার কারণে আলাদাভাবে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও ইংল্যান্ড দলের জন্য বিশেষ সম্পদ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়