শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন বার্সেলোনা হে‌রেই গে‌লো

স্পোর্টস ডেস্ক :  আলা‌ভে‌সের স‌ঙ্গে লড়াই হ‌য়ে‌ছে হাড্ডাহা‌ড্ডি। কিন্তু ভা‌গ্যের দরজাটাই বন্ধ ছি‌লো চ‌্যা‌ম্পিয়ন বা‌র্সেলোনার। এদিন ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষের থেকে ‘গার্ড অব অনার’ পেলো বার্সেলোনা। কিন্তু লা লিগার শিরোপা নিশ্চিতের পর প্রথমবার মাঠে নেমে নিজেদের মেলে ধরতে পারলেন না রবের্ত লেভানদোভস্কি, দানি ওলমোরা। শিরোপাধারীদের হারিয়ে দিল আলাভেস।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। লিগে টানা ১১ জয়ের পর হারল বার্সেলোনা। সব মিলিয়ে আসরে পঞ্চম হারের স্বাদ পেল তারা। গত রোববার ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে, তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান দলটি।

বিস্ময়করভাবে আলাভেসের বিপক্ষে গোটা ম্যাচে গোলের জন্য একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা! প্রথমার্ধে তারা শট নিতে পারে ছয়টি, দ্বিতীয়ার্ধে দুটি। ম্যাচে আলাভেসের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

এই হারে ১০০ পয়েন্ট নিয়ে বার্সেলোনার লিগ শেষ করার স্বপ্নও শেষ হয়ে গেল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯১। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।আলাভেসের জন্য এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে তারা, ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে। তাদের পরের চারটি দলের সমান ৩৯ পয়েন্ট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়