শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দারুণ খে‌লে‌ছেন মেসি, ইন্টার মায়ামির সহজ জয়

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৪ মে) টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন মায়ামির অধিনায়ক মেসি। তবে মায়ামির শেষ গোলটি শুরুতে মেসির নামে দিলেও রিভিউয়ের পর আত্মঘাতী ঘোষণা দেয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হয়েছেন এই ৩৮ বছর বয়সী। দলের বাকি গোল দুটি করেন মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে। সিনসিনাটির গোল তিনটি করেন কেভিন দেঙ্কি, পাভেল বুচা এবং ইভান্ডার।

মায়ামি ম্যাচটিতে নামে শেষ তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অন্যদিকে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত সিনসিনাটিও ছিল আত্মবিশ্বাসী। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি শুরুতে এগিয়ে গেলেও কেভিন দেঙ্কি এবং পাভেল বুচার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিনসিনাটি।

তবে এরপর পুরো ম্যাচ নিজের দখলে নিয়ে নেন মেসি। আরও দুটি গোল করার পাশাপাশি মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে মায়ামির করা পাঁচ গোলেই অবদান রেখেছেন মেসি।

ম্যাচের ২৪ মিনিটে মেসির গোলে লিড নেয় মায়ামি। ডি-বক্সে মাজগা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত শটে বল জালে জড়ান মায়ামির অধিনায়ক। এই নিয়ে এমএলএসে টানা তিন ম্যাচে গোল পেলেন এই আর্জেন্টাইন। কিন্তু ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান দেঙ্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বুচার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। ৫৫ মিনিটে মেসি আবার সফরকারীদের সমতায় ফেরান। ৬৪ মিনিটে ইভান্ডারের গোলে আবারও লিড দেয় স্বাগতিকরা।

ম্যাচে পিছিয়ে পড়ার পর বাকি সময়টা মায়ামি সিনসিনাটির ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে, যার নেতৃত্বে ছিলেন মেসি। ৭৯ মিনিটে সিলভেত্তি ও ৮৪ মিনিটে বের্তেরামেকে গোল বানিয়ে দেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়