শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট র‌্যাংকিংয়ে উন্ন‌তি শান্ত ও নাহিদ রানার

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দলনেতা নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পূরণের পর থামেন ১০১ রানে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে ছিলেন শান্ত। কিন্তু ১৩ রানের জন্য মিস হয় সেঞ্চুরিটি। থামেন ৮৭ রানে।

দুই ইনিংসে ১৮৮ রান করে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ২৪ নম্বরে। টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে তার আগে নেই বাংলাদেশের কেউই।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হকও। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।

এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। তবে র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়