শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রেসিংরু‌মে মারামা‌রির ঘটনা বাইরে আসায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ সভাপতি 

স্পোর্টস ডেস্ক : আরও একটি শিরোপাশূন্য মৌসুম, ম্যাচের পর ম্যাচে বাজে পারফরম্যান্স, ড্রেসিং রুমে অসন্তোসের খবর- এমন সব নেতিবাচকতার ভিড়ে রিয়াল মাদ্রিদ দলে গত সপ্তাহে ঘটে যায় সবচেয়ে আপত্তিকর ঘটনা। গণমাধ্যমের খবর, মাঠে বাকযুদ্ধের পর লকার রুমে মারামারিতে জড়িয়ে পড়েন অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দে, যা তীব্র সমালোচনার জন্ম দেয়। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের মতে, ওই মারামারির চেয়েও অনেক বেশি খারাপ বিষয় হলো ঘটনাটি বাইরে ছড়িয়ে দেওয়া।

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে আগেভাগে বিদায় নেওয়ার পর, গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হেরে যায় রিয়াল। এর পরপরই ব্যর্থতার দায়ে ছাঁটাই হন ওই সময়ের কোচ শাবি আলোন্সো।

তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়া আলভারো আরবেলোয়ার কোচিংয়ে মাঝে ছন্দে ফেরার আভাস দিলেও, গত মাসে আবার পথ হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই হেরে যায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে। একই সঙ্গে লা লিগায় একের পর এক ম্যাচে হোঁচট খেতে থাকে তারা। --বি‌ডি‌নিউজ

টানা ব্যর্থতায় সবশেষে গত রোববার বার্সেলোনার মাঠে ২-০ গোলে পরাজিত হয় আরবেলোয়ার দল এবং তিন রাউন্ড বাকি থাকতে লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

ওই ক্লাসিকোর আগেই ড্রেসিং রুমে আপত্তিকর ঘটনার খবর সামনে আসে। উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে অবশ্য পরে মারামারির বিষয়টি অস্বীকার করেন; তবে সমালোচকরা থেমে নেই। রিয়াল শিবিরের অনুশাসন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্ভাব্য নতুন কোচ নিয়োগের খবরও আসছে জোরেশোরে। ভীষণ প্রতিকূল পরিস্থিতিতে অভিযোগের আঙুল উঠছে সভাপতি পেরেসের দিকেও।

মঙ্গলবার বোর্ড পরিচালকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সামনে আসেন পেরেস। নানা বিষয়ে অনেক প্রশ্নের মুখে পড়েন তিনি এবং জবাব দিতে গিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। উঠল ড্রেসিং রুমের ওই ঘটনাও। জবাবে পেরেস বললেন, এই ঘটনার চেয়েও খারাপ বিষয় হলো, ঘটনাটি বাইরে আসা। আমার চোখে এটা ভয়ানক ব্যাপার এবং তারা এটাকে জনসম্মুখে নিয়ে এসেছে, যা আরও বেশি খারাপ।

এখানে আমি ২৬ বছর ধরে আছি এবং এমন কোনো বছর নেই যে, দুইজন খেলোয়াড়…অথবা চারজন মারামারি করেনি। কিন্তু আমার মতে, এসব বাইরে ছড়িয়ে দেওয়াটাই বেশি খারাপ। এখানে আমার মেয়াদের সময়ে তারা প্রতি বছরই মারামারি করেছে। যেমনটা তরুণ ছেলেরা করে, একজন লাথি মারে, আরেকজন পাল্টা লাথি মারে এবং এরপর আবার তারা বন্ধু হয়ে যায়। যারা যে উদ্দেশ্যে ঘটনাটি বাইরে প্রকাশ করেছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না, বললেন পেরেস। তবে ভেতরের এমন ঘটনা এভাবে বাইরে ছড়িয়ে পড়ায় যে তিনি চিন্তিত, স্বীকার করলেন পেরেস।

আমার মতে, ঘটনা ছড়িয়ে পড়াটাই বেশি খারাপ ব্যাপার, কারণ এতে অনেকের ধারণা হয় যে আসল ঘটনা তাহলে মারামারির চেয়েও বেশি; কিন্তু পরদিনই তারা বন্ধু হয়ে যায় এবং একসঙ্গে কফিশপে যায়।

আমার মনে হয়, এই অফিসে ২৬ বছরে এমন কিছু আমি প্রথমবার দেখলাম, আর এটাই আমাকে চিন্তিত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়