শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০১:৫৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা এই তারকা অলরাউন্ডার সম্প্রতি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘Simply Sayeed’-এ অংশ নিয়ে দেশের রাজনীতি, নিজের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব বলেন, “একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তার ভাষায়, “আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না।” এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি না করে কেন মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছেন— এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থানে দৃঢ় থাকার ইঙ্গিত দেন তিনি।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর এখনো দেশে ফেরেননি এই ক্রিকেটার। দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন— মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

নির্বাচনে অংশ নেয়ার সময় নিরাপত্তা নিয়ে কোনো ভয় কাজ করেছিল কি না জানতে চাইলে আবেগঘন প্রতিক্রিয়া জানান সাকিব। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান ছিলাম না, আমি সবসময় ফয়সালই ছিলাম।” তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের প্রতি টান স্পষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়