শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লি‌গে আইকন ক্রিকেটার হতে লাগবে আড়াই লাখের বেশি ফলোয়ার

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে প্লেয়ার রেজিষ্ট্রেশন করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফ্র্যাঞ্চাইজি এই লিগে খেলতে হলে শুধু ক্রিকেটীয় দক্ষতা হলেই চলবে না, লাগবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়ার।

নতুন নিয়মানুযায়ী আইকন প্লেয়ার হিসেবে রেজিষ্ট্রেশন করতে হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৭৫টি ম্যাচ খেলতে হবে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, গত দেড় বছরে অন্তত ৩০ টি-টোয়েন্টি খেলতে হবে। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে আড়াই লাখের বেশি ফলোয়ার।

স্টার ক্যাটাগরি প্লেয়ার হিসেবে এলপিএলে নাম নিবন্ধন করতে হলে ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে হবে। ৭৫টি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। গত দেড় বছরে অন্তত ২০টি টি-টোয়েন্টি খেলতে হবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে দেড় লাখের বেশি ফলোয়ার।

ক্ল্যাসিক ক্যাটাগরির প্লেয়ার হিসেবে রেজিষ্ট্রেশন করতে হলেও মানতে হবে নানা নিয়ম। অন্তত ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, ৫০টির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ এবং দেড় বছরে ২০টি ম্যাচ খেলতে হবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে যথেষ্ট ফ্যান-ফলোয়ার। আগামী জুলাই-আগস্টে হতে পারে এলপিএলের ষষ্ঠ আসর। তার আগে হবে প্লেয়ার নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়