শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৭ জানুয়া‌রিএশিয়ান কাপ শুরু, একই গ্রুপে কাতার-জাপান, সহজ গ্রুপে সৌদি আরব

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ ফুটব‌লের ড্র অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। চারবারের চ্যাম্পিয়ন জাপানকে ২০২৭ এর পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের গ্রুপে। শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ‘এফ’ গ্রুপে এই দুই শক্তিশালী দলের সঙ্গে জায়গা পেয়েছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও।

আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব। তবে ড্র অনুষ্ঠানের আগে টুর্নামেন্টকে ঘিরে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছিল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে ড্র নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে দেওয়া হয়। মূলত ১১ এপ্রিল ড্র হওয়ার কথা থাকলেও পরে তা ৯ মে পর্যন্ত স্থগিত করা হয়।

এখনও টুর্নামেন্টের সব দল চূড়ান্ত হয়নি। কারণ ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা লেবানন-ইয়েমেন ম্যাচটি স্থগিত হয়ে জুনে নেওয়া হয়েছে।

২০১৯ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন কাতারের কোচ হুলেন লোপেতেগি ড্রয়ের পর জাপানকে নিয়ে বলেন, ‘জাপান সবসময়ই এশিয়ার ফুটবলের অন্যতম সেরা শক্তি। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে আমাদের নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে।’

স্বাগতিক সৌদি আরব পড়েছে পুরোপুরি পশ্চিম এশিয়ার দল নিয়ে গঠিত এক গ্রুপে। ‘এ’ গ্রুপে সৌদিদের প্রতিপক্ষ কুয়েত, ওমান ও ফিলিস্তিন। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সৌদি।

এপ্রিল মাসে হার্ভে রেনারের জায়গায় দায়িত্ব নেওয়া সৌদি কোচ জর্জিওস ডোনিস বলেন, ‘নিজেদের দেশে এশিয়ান কাপ খেলতে নামার সময় আমরা ফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকব।

আগামী জুনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া উজবেকিস্তান ও জর্ডান জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল উত্তর কোরিয়া ও বাহরাইন।

অন্যদিকে ‘সি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ সিরিয়া ও চীন। ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইরাক, তাজিকিস্তান ও সিঙ্গাপুর। ইরাককে এবার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। আর ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর।

দক্ষিণ কোরিয়া, যারা সর্বশেষজ ১৯৬০ সালে শিরোপা জিতেছিল, তারা ‘ই’ গ্রুপে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং লেবানন-ইয়েমেন ম্যাচের বিজয়ীর সঙ্গে।

২৪ দলের এই টুর্নামেন্টে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। এছাড়া ছয় গ্রুপের মধ্যে সেরা চারটি তৃতীয় স্থান পাওয়া দলও জায়গা পাবে নকআউট পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়