শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানি ট্র‌্যাপিং রুখতে ফ্রাঞ্চাইজিদের জন্য একাধিক নির্দেশিকা জারি কর‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বেশ কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। আইপিএলের দশ দলের জন্য আট পাতার নির্দেশিকা জারি করেছে বোর্ড। বেশ কিছু দল এবং ক্রিকেটারের তরফে এবার বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেই কারণেই প্রতিযোগিতার মাঝপথে এই নির্দেশিকা জারি করলো বিসিসিআই। 

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দারের ডাগআউটে বসে মোবাইল ব্যবহার বা ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই–সিগারেট খাওয়ার মতো বেশ কিছু বিতর্কিত ঘটনার পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া ফ্রাঞ্চাইজিগুলিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সেটাও আবার লিখিতভাবে। ---- আজকাল

নির্দেশিকায় বলা হয়েছে, টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের ঘরে কোনও বাইরের ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। অতিথিদের সঙ্গে শুধুমাত্র হোটেলের লবি বা রিসেপশনে দেখা করা যাবে। হানি ট্র্যাপিং এবং যৌন হেনস্থার মতো আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। 

হোটেল থেকে বের হওয়ার আগে ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফদের অবশ্যই সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বা টিম ইন্টিগ্রিটি অফিসারকে জানাতে হবে। ব্যক্তিগত বা বিনোদনের কারণে বাইরে গেলেও টিম ম্যানেজারকে আগে থেকে জানাতে হবে। ম্যাচ চলাকালীন ডাগআউট, ড্রেসিংরুম বা মাঠে দল মালিকরা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না। পিএমওএ (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস) প্রোটোকল লঙ্ঘন করা যাবে না। 

এটাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হবে। মাঠ, ড্রেসিংরুম, ডাগআউট এবং টিম হোটেলে ই–সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। এটা ঘটনা, ভারতে ই–সিগারেট আইনত নিষিদ্ধ, তাই এটি করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হবে।

বিসিসিআই স্পষ্ট নির্দেশ দিয়েছে এই নির্দেশিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে একটি বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে এবং সমস্ত ক্রিকেটার ও কর্মীদের কাছ থেকে নিয়ম মানার লিখিত প্রতিশ্রুতি নিতে হবে।

আর এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজিকে শোকজ নোটিশ পাঠাবে বোর্ড। করা হতে পারে বড় অঙ্কের জরিমানা। এর পাশাপাশি চলতি বা পরবর্তী প্রতিযোগিতা থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হতে পারে। এমনকী আইনি পদক্ষেপও নিতে পারে বিসিসিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়