শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরী ধন‌্যবাদ জানা‌লেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে 

স্পোর্টস‌ ডেস্ক : নতুন কুঁ‌ড়ি স্পোর্টস  সারা দেশব্যাপী শুরু হয়েছে। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা চৌধুরী। শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।

ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে যান। ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। এরই ফাঁকে তিনি এই আয়োজনে শামিল হন। তাকে একনজর দেখতে দুপুরের পর থেকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ভিড় জমতে থাকে।

এই সফরে গণমাধ্যম তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। তাই নতুন কুঁড়ি স্পোর্টসের আজকের ইভেন্ট কাভারে উপচে পড়েছিল মিডিয়াও। ভিড় সামলাতে আয়োজকদের হিমশিম খেতে হয়েছে। এক পর্যায়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ভিড় কমাতে কাজ করেন।

মঞ্চেও ছিল ভিড়। আয়োজকরা মাইকে বারবার বলার পরও উৎসুক সমর্থকরা তাতে কর্ণপাত করেনি। এরই মধ্যে হামজা অতি সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও সংক্ষিপ্ত বক্তব্যে হামজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ আরও অনেক ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ উঠে আসুক। বাংলাদেশ সরকার এজন্য কাজ করছে। 

বক্তব্যের পর হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সারেন। কয়েক মিনিট ক্রিকেট ম্যাচ উপভোগ করে ভেন্যু ত্যাগ করেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়