শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে প্রথম দিনের চ্যালেঞ্জে বাংলা‌দে‌শের দারুণ জবাব, শান্তর সেঞ্চু‌রি

নিজস্ব প্রতি‌বেদক: পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে প্রথম টে‌স্টের প্রথম দিন‌টি দারুণ কা‌টি‌য়ে‌ছে বাংলা‌দেশ। বলা যায় দোর্দণ্ড প্রতা‌পে কাটি‌য়ে‌ছে।

এদিন পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের‌ চেয়ারম‌্যান ও স্বরাস্ট্রমন্ত্রী মহ‌সিন নাকভী দি‌নের শেষ সেশ‌নে মীরপুর মা‌ঠে এসে‌ছি‌লেন। তি‌নি কিছুক্ষণ খেলাও দে‌খে‌ছেন।

এদিন শট বাছাই, টেম্পারম্যান্ট, পুল, স্পিনে চড়াও হওয়া এক ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত। সেই সাথে মুমিনুল হকের ৯১। সব মিলিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩০১ রান।

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান কাপ্তান শান মাসুদ। দলীয় ৩১ রানের মধ্যে ২ টাইগার ওপেনারকে ফিরিয়ে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী।

এরপরের গল্প শান্ত ও মুমিনুলের। পাকিস্তানি বোলারদের দারুণভাবে সামাল দিয়েছেন তারা। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। সফরকারী বোলারদের বাজে বল পেলেই করেছেন শায়েস্তা। ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। তবে এরপরই ফেরেন তিনি। রিভিউ নিয়ে সফল হয়ে পাকিস্তান। শান্তর ১০১ রানের ইনিংসটিতে ছিল ১২ বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কার মার।

তবে হতাশা নিয়ে ফিরেছেন মুমিনুল। ৯১ রান করে নোমান আলীর বলে হয়েছেন এলবিডব্লিউ। ২০২৪ সালের অক্টোবরে সবশেষ সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। মাঝে ৮টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও পারেননি তিন অঙ্ক স্পর্শ করতে।

পাঁচে নেমে মুশফিকুর রহিম খেলেছেন 'মুশফিক' সুলভ ইনিংস। দ্রুত ২ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছেন। প্রথম দিন শেষে ১০৪ বলে ৪৮ রানে অপরাজিত আছেন ডানহাতি এ ব্যাটার। তাকে সঙ্গ দেওয়া লিটন দাসের রান অপরাজিত ৮। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়