শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার

স্পোর্টস ডেস্ক: আইসিসিতে ভারতের প্রভাব নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরেও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য বিশেষ বদলায়নি।

এক সাক্ষাৎকারে হার্মার বলেছেন, ‘‌ওদের বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও ওদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী–ই বা করতে পারি? ক্রিকেটার হিসাবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে। --- আজকাল

গত বছর ভারতের মাটিতে এসে ২–০ টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ভাল খেলেছিলেন হার্মার। তার আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল তারা। হার্মারের মতে, কোনও একজন নয়, বরং তাদের দল গড়ে উঠেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

হার্মার বলেছেন, ‘‌আমাদের দলে হয়তো গোটা দুয়েক তারকা ক্রিকেটার রয়েছে। তবে তাদের চেয়ে দলটা বড়। যদি কেউ খারাপ খেলে তা হলে (কোচ শুকরি) কনরাড সরাসরি গিয়ে তাকে সে কথা বলে দিতে পারেন। এটা আমার খুব ভাল লাগে। যদিও আমাকে এর মুখোমুখি বিশেষ হতে হয়নি।’‌

প্রোটিয়া স্পিনার কথা বলেছেন ইংল্যান্ডের বোলারদের নিয়েও। মূলত ইংরেজ স্পিনারদের নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘‌ইংল্যান্ডে স্পিনারদের সমান চোখে দেখা হয় না। এমন নয় যে প্রতিভার অভাব রয়েছে। ১৮টা কাউন্টি দল রয়েছে। তার মধ্যে কতগুলোয় স্পিন বোলিং কোচ রয়েছে? বড়জোর ২–৩টে। এটা বাড়াতে হবে অনেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়