শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক : এবা‌রের বিশ্বকাপ ৪৮ দল নি‌য়ে, তিন দেশের আয়োজনে বিশ্বকাপ– ফুটবল বিশ্ব প্রথমবার এমন কিছুর সাক্ষী হতে যাচ্ছে। ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪–এ। কিন্তু অতিরিক্ত টিকিটমূল্য, আবাসন ও যাতায়াত খরচ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের পেরেশানির শেষ নেই। বিপরীতে, ফক্স ওয়ান যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চলতি গ্রীষ্মে সম্ভবত সেরা চাকরি হিসেবে একজন ফুটবলপ্রেমীকে খুঁজছে। যিনি টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে নির্মিত একটি কাচের ঘরে (গ্লাস কিউব) বসে দেখবেন বিশ্বকাপের সব ম্যাচ। 

তবে খেলা দেখাই কেবল ওই পাগলাটে ভক্তের জন্য যথেষ্ট হবে না। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ফক্স স্পোর্টস এবং চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’ যৌথভাবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ পদে একজনকে নিয়োগ দেবে। যিনি খেলা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ার করবেন। যা উন্মুক্ত থাকবে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজারও পর্যটক ও পথচারীর জন্য। এর মধ্য দিয়ে প্রতিটি ম্যাচই তাদের জন্য একটি ‘লাইভ ওয়াচ পার্টি’ বা সরাসরি উৎসবে রূপ নেবে। -- ঢাকা‌পোস্ট

একজন ফুটবলভক্তের জন্য জীবনের সেরা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়ে ফক্স স্পোর্টস ও ইনডিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ‘এটি বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হতে যাচ্ছে। কেবল একজন পাগলাটে ভক্ত এই সুযোগ পাবেন, যিনি জীবনের সেরা এই অভিজ্ঞতা নিতে প্রস্তুত।

চাকরি বিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে হবে। আর বিজয়ীর নাম ঘোষণা করা হবে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে। ৬ জুন ফক্স চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হবে। পরবর্তীতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়