শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ওঠার ল‌ক্ষ্যে রোববার (৩ মে) ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমার্ধে মাতিয়াস কুনিয়া ও বেনিয়ামিন সিসকোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ডমিনিক সবোস্লাই ও কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু ৭৭ মিনিটে কোবি মাইনুর দারুণ এক গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪, টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলা অ্যাস্টন ভিলারও ৫৮ পয়েন্ট। ৫২ পয়েন্ট নিয়ে ছয়ে বোর্নমাউথ। --- সময়‌নিউজ

এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত হয়েছে ম্যান ইউনাইটেডের। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল প্রতিযোগিতাটিতে সুযোগ পাবে। এই জয়ে অন্তত পঞ্চম হওয়া নিশ্চিত হয়েছে মাইকেল ক্যারিকের দলের। ছয়ে থাকা বোর্নমাউথ বাকি ৩ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৬১।
 
ইউনাইটেডের মাঠে বল দখলে লিভারপুল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। লিভারপুল ৬১ শতাংশ বল পজেশন রেখে ১২টি শট নিয়েছে, যার ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ইউনাইটেড ১৭টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।

ষষ্ঠ মিনিটেই লিড পায় ইউনাইটেডের, তবে তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। কর্নারে দুটি প্রচেষ্টা আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেনি লিভারপুল। তৃতীয় প্রচেষ্টায় ফাঁকায় বল পেয়ে জোরাল শট কেন কুনিয়া, ম্যাক-অ্যালিস্টারের গায়ে লেগে বল দিক বদলে জালে জড়ায়।

গোলের পর চাপ ধরে রেখে খেলতে থাকে স্বাগতিকরা। ফলও পায়। ব্রুনো ফার্নান্দেসের হেড গোলরক্ষক উডম্যান ঠেকিয়ে দিলেও তা সিসকোর ঊরুতে লেগে জালে জড়ায়। ভিএআর দেখে গোলটি সিসকোর নামে দেন রেফারি।
 দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচ ভিন্ন মোড় নেয়। ৪৭ মিনিটে ইউনাইটেডের মাঝমাঠের ভুলে গোল পায় লিভারপুল। দিয়ালোর ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন সবোস্লাই।

কিছুক্ষণ পরেই গোলরক্ষক লামেন্সের মারাত্মক ভুলে ফের গোল খায় ইউনাইটেড।  ডি-বক্সের বাইরে কাসেমিরোকে পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন এই বেলজিয়ান। ছুটে এসে ম্যাক-অ্যালিস্টার বল ধরে পাস বাড়ান সবোস্লাইকে, তার পাস ধরে বল জালে পাঠান গাকপো। হতাশ ইউনাইটেড শিবিরকে উল্লাসে মাতান মাইনু। ৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়