শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি আ' লিগ শি‌রোপা জিত‌লো ইন্টার মিলান, তিন ম্যাচ এখ‌নো বা‌কি

স্পোর্টস ডেস্ক : পার্মার স‌ঙ্গে লড়াই হ‌লো না খুব একটা। ইন্টার মিলান জিত‌লো সহ‌জেই। ত‌বে ম্যাচ শুরুর আগেই সান সিরোর বাইরে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। শিরোপা নিশ্চিত করতে ইন্টার মিলানের দরকার ছিল মাত্র এক পয়েন্ট, তবে জয় দিয়েই কাজটা সেরে ফেলল তারা। পার্মাকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও সিরি 'আ' শিরোপা নিজেদের করে নিল ক্রিস্টিয়ান কিভুর দল।

রোববার (৩ মে) রাতে ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। এরপর শেষ দিকে হেনরিখ মিখিতারিয়ান গোল করে জয় নিশ্চিত করেন। ইতালির শীর্ষ লিগে এটি ইন্টারের ২১তম শিরোপা, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব হিসেবে আরও দৃঢ় করেছে। ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।

তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাপোলি।

এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর জুভেন্টাস ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা কোমোর পয়েন্ট ৬২, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে পার্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়