শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌যে কো‌নো ম‌্যা‌চে চ্যালেঞ্জ নিতে চান তৌ‌হিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহিদ হৃদয়। ব্যাটিং অর্ডারে নিজের জায়গা পরিবর্তন হলেও নিজের কাজটা ঠিকঠাকই করার চেষ্টা করেছেন এই টাইগার ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষে হৃদয়ের চোখ এখন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দিকে। ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত তিনি। আজ রোববার (৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যাটিং ও ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন হৃদয়।

প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখেন তাওহিদ হৃদয়। নিজের উন্নতির চেষ্টা নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে। আপনারাও, আমরাও সবাই। প্রত্যেকটা দিন সবাই চেষ্টা করে যে কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই চেষ্টা করছি, আমিও করছি। ঠিক করা বা উন্নতি করার জায়গা যেসব আছে, সেখানে চেষ্টা করছি।

ক্রিকেটে প্রত্যাশার চাপ সবসময়ই থাকে। তবে হৃদয় একে দেখছেন ইতিবাচকভাবে। তাঁর ভাষ্যমতে, ‘চাপের কিছু নেই। সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন চাপ থাকে। কিন্তু চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজে কতটুকু পারফর্ম করবেন এটাই প্লেয়ার হিসেবে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে।

মাঠে দর্শকদের উপস্থিতি এবং ক্রিকেটের উন্মাদনা আগের চেয়ে কিছুটা কমেছে কি না—এমন এক প্রশ্নে বেশ সাহসী উত্তর দেন হৃদয়।

তাওহিদ হৃদয় বলেন, ‘সবকিছু আলহামদুলিল্লাহ, রিজিকের ওপরে। যার রিজিকে যেটা থাকে। কিন্তু আগে যে ক্রেজটা ছিল এখন হয়তোবা আমার কাছে মনে হয়, ক্রেজটা ক্রিকেটে একটু হলেও কমেছে, জানি না আমি ভুলও বলতে পারি। এখন কমার পেছনে হয়তোবা আমাদেরই দায় আছে যে, আমরা টিম হিসেবে ভালো করতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়