শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

‌স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ৪মে (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে এবারের প্রিমিয়ার লিগ।

এবারের প্রিমিয়ার লিগে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। এতকাল প্রিমিয়ার লিগের প্রতি রাউন্ডে খেলা হতো ২ দিনে। মানে ১২ দলের ৬ দল খেলত প্রথম দিন। পরের দিন খেলত বাকি ৬ দল; কিন্তু এবার একদিনেই ১২ দল খেলবে। মানে এবার আর প্রথম দিন ৬ দল খেলবে না। প্রতি রাউন্ড হবে একদিনে। মানে প্রতিদিন ১২ প্রতিযোগী দল মাঠে নামবে ৬টি পৃথক মাঠে। প্রতিদিন ৬ মাঠে হবে খেলা।

সোমবার ৬ মাঠে খেলা অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। খেলাটি হবে বসুন্ধরার বাংলাদেশ স্পোর্টস কমপ্লেক্স মাঠে।

গতবারের রানারআপ মোহামেডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের আরেক নতুন দল মিরপুর সিটি ক্লাব। এ ম্যাচটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। ইউল্যাব মাঠে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়ন। ৩০০ ফুট পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে মোকাবিলা করবে লিজেন্ডস অব রূপগঞ্জ আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অগ্রণী ব্যাংকের সাথে লড়াই হবে গুলশান ক্রিকেট ক্লাবের। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে মুখোমুখি হবে ঢাকা লিজেন্ডস। ভেন্যু বিকেএসপির ৪ নম্বর মাঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়